×

রংপুর

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পিএম

পুলিশের কাজে বাধা, যেভাবে গ্রেপ্তার হলো নারী-পুরুষসহ ৩৪ জন

ছবি: সংগৃহীত

পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় নারী-পুরুষসহ ৩৪জনকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা-পুলিশ। পুলিশের সুত্র বলছে, গেল ৩ অক্টোবর বিকেলে জেলার ডিমলা থানার তদন্তে প্রাপ্ত ও গ্রেপ্তারকৃত মাদক মামলার আসামী ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী এলাকার নুরুল ইসলাম মেম্বারের ছেলে সুজনকে জেলা গোয়েন্দা শাখা হতে আদালতে নিয়ে যায়।

এ সময় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের এর মূল ফটকের সামনে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে বে-আইনী সমাবেশে দলবদ্ধ হয়ে গ্রেপ্তারকৃত আসামী সুজন ইসলামকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃত পুলিশের কাজে বাধা দেয়।

তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে এবং পুলিশ সদস্যদের উপর আক্রমণ করে গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সময় আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে ২০ জনকে আটকপূর্বক তাদেরসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা করা হয়। পরবর্তীতে ঘটনার ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের মধ্য থেকে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App