×

সোশ্যাল মিডিয়া

আসিফ নজরুল

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? এখনই ফিরে আসুন

ছবি : সংগৃহীত

আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আসিফ নজরুল লেখেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সরকার বলছে শেখ হাসিনাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। তাই তিনি প্রশ্ন তোলেন, যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? তিনি লেখেন, ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এবং আদালতের সামনে শেখ হাসিনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির দায়, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, ‘আয়নাঘর’, ব্যাপক দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ এবং দীর্ঘ সময় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার মতো বিভিন্ন বিষয়ে তার ব্যাখ্যা জনগণ ও আদালত জানতে চাইবে বলেও উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুল দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের আগেই বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতা-কর্মীকে। তাদের অনেকেই এখনও বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব না করে দেশে ফিরে আইনের মুখোমুখি হয়ে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত। আর যদি দেশে ফেরার বাস্তব কোনো পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App