×

সোশ্যাল মিডিয়া

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসু নেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম

জামায়াত এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন ডাকসু নেত্রী

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এবার নানা প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ক্যাফেটেরিয়া ও রিডিং রুম সম্পাদক উম্মে সালমা।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে ‘ওপেন বুক পরীক্ষার’ মতো প্রশ্নমালা বলেও মন্তব্য করেছেন।

পোস্টে উম্মে সালমা ভিডিওটির সত্যতা নিয়ে কোনো চূড়ান্ত মন্তব্য না করে ঘটনাটিকে ঘিরে বিভিন্ন বিষয়ে জবাবদিহির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

তিনি প্রশ্ন করেন, ভাইরাল ভিডিওতে থাকা তরুণী যদি সত্যিই ওই সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকেন, তাহলে বিয়ের পর তার চাকরির জন্য সুপারিশের প্রয়োজন কেন হলো? আর যদি চাকরির প্রতিশ্রুতি সম্পর্ক গঠনের অংশ হয়ে থাকে, তবে বিষয়টি তদন্তের দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি।

তরুণীর বয়স নিয়েও প্রশ্ন তোলেন ডাকসু নেত্রী। তার ভাষ্য, যদি ওই তরুণী সদ্য এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে তিনি আইনগতভাবে প্রাপ্তবয়স্ক কি না, তা সরকারি নথির মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। অন্যথায় বিষয়টি সামাজিক বিতর্কের পাশাপাশি আইনি প্রশ্নও তৈরি করতে পারে।

উম্মে সালমা রাজনৈতিক দল হিসেবে জামায়াতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে অনেক ক্ষেত্রে সাংগঠনিক তদন্ত বা সাময়িক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে। কিন্তু এ ঘটনায় দল শুরু থেকেই নেতার পক্ষে অবস্থান নিলে তাদের নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে পারে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপির কোনো নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল হলে তা তুলনামূলক কম আলোচিত হয়, কারণ দলটি তাদের রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে ধর্মীয় নৈতিকতার দাবি করে না। অন্যদিকে জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামী নৈতিকতা ও চরিত্রকে তাদের রাজনৈতিক আদর্শের অংশ হিসেবে তুলে ধরেছে। ফলে দলটির নেতাদের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই বেশি থাকে বলে তিনি মন্তব্য করেন।

ধর্মীয় প্রসঙ্গ টেনে উম্মে সালমা বলেন, ইসলামে বিয়ে প্রকাশ্যে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গোপন বিয়ে বা সম্পর্ককে কেন্দ্র করে বিভ্রান্তি এড়াতে স্বচ্ছতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করতে চান না। তবে ক্ষমতাসীন বা প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহির মান সাধারণ মানুষের তুলনায় বেশি হওয়া উচিত। তার মতে, ব্যক্তিগত জীবন ও ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্নের যথাযথ জবাব না থাকলে সমাজকে নৈতিকতার শিক্ষা দেওয়ার ভিত্তিও দুর্বল হয়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App