×

সোশ্যাল মিডিয়া

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

মোদির পতন দেখার অপেক্ষায় আছি : আসিফ নজরুল

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতন দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

মোদির পতন হলে ভারতের রাজনীতিতে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে বিষয়েও নিজের মত তুলে ধরেন তিনি। আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই। অন্তত অন্ধ মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও হোঁচট খাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসঙ্গ নেতানিয়াহুর একজন ঘনিষ্ঠ মিত্র কমবে। ভারতের সমাজে তীব্র বৈষম্য হয়তো কিছুটা কমবে।’

পোস্টের শেষাংশে আসিফ নজরুল আরও লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে। মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

আসিফ নজরুলের এই পোস্টে ভারতের রাজনৈতিক পরিস্থিতি, মোদি সরকারের নীতি এবং বাংলাদেশে তার প্রভাব নিয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান উঠে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

হুমায়ুন কবির মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App