×

দক্ষিণ আমেরিকা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:২৪ এএম

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির শঙ্কা

ছবি : সংগৃহীত

৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ১১টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানে দুটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে একটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং অন্যটির মাত্রা ৭ দশমিক ৫। খবর সিএনএনের।

দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলকে ভূমিকম্প দুটির কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অঞ্চলে ভেনেজুয়েলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।

যেদিন ভূমিকম্পের ঘটনা ঘটে, সেদিন দেশটিতে জাতীয় ছুটি ছিল। ফলে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময়েই আঘাত হানে এই শক্তিশালী জোড়া ভূমিকম্প।

আরো পড়ুন : একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার অধিকাংশ ভবন ও আবাসন ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মিত নয়। এ কারণে হতাহতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App