×

খেলা

সাকিবের প্রস্তাবে সাড়া দিয়ে টেস্টে ফিরছে নিরপেক্ষ আম্পায়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ০৯:৫৯ এএম

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রস্তাবে সাড়া দিয়ে অবশেষ টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। করোনা মহামারি শুরুর পর পরিস্থিতি বিবেচনায় এনে স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সাকিবের সেই প্রস্তাবে সাড়া দিয়ে টেস্টের মাঠে আবারও দেখা মিলবে নিরপেক্ষ আম্পায়ারের। তবে অনফিল্ড আম্পায়ারের ক্ষেত্রে কেবলমাত্র একজন নিরপেক্ষ থাকবেন, অন্যজন স্থানীয়ই হবেন।

২০০২ সাল থেকে টেস্ট ম্যাচের ক্ষেত্রে ম্যাচ রেফারি, দুই অনফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। শুধু চতুর্থ আম্পায়ার হয় স্থানীয়। তবে ২০২২-২৩ মৌসুম থেকে নতুন নিয়মে অনফিল্ড দুজন নিরপেক্ষ আম্পায়ারের জায়গায় একজন স্থানীয় হবে বলে জানিয়েছে আইসিসি।

টেস্টের জন্য নিয়মের পরিবর্তন আনলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে করোনা পরবর্তী সিদ্ধান্ত বহাল রেখেছে আইসিসি। ২০০২ সালের নিয়মে ওয়ানডের ক্ষেত্রে ম্যাচ রেফারি, একজন অনফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অনফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। অন্যদিকে টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ, বাকিরা স্থানীয়। তবে সে নিয়মে ফেরত যায়নি আইসিসি। এ দুই ফরমেটে অনফিল্ড আম্পায়ার থেকে শুরু করে সবাই স্থানীয় হতে পারবেন।

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট চলাকালীন সাকিব টুইটারে নিরপেক্ষ আম্পায়ারের আহ্বান জানিয়ে লিখেছেন, আমি মনে করি, ক্রিকেট জাতির মধ্যে করোনা পরিস্থিতি অনেকটা শিথিল হওয়ায় আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App