×

খেলা

আর্জেন্টিনার ৩ গোল বাতিলের আক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

আর্জেন্টিনার ৩ গোল বাতিলের আক্ষেপ

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে লিওনেল মেসির গোলের পরেও বাতিল হলো আর্জেন্টিনার ৩ গোল। এর মধ্যে ২১ মিনিটে ফের গোল করেছিলেন মেসি। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সে গোল। পরে ২৭ ও ৩৫ মিনিটে লাউতারো মার্টিনেজের দুই গোলও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। মঙ্গলবার (২২ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের জটলা ঠেলে মেসির কিক ফেরান গোলরক্ষক। ষষ্ঠ মিনিটে ডি পলকে ফাউল করলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ফ্রি কিকে ডি-বক্সে আর্জেন্টিনার একজনকে ফেলে দিলে পেনাল্টি দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করেন মেসি। সৌদি আরবের বিপক্ষে এই প্রথম গোল পেলেন আর্জেন্টিনার অধিনায়ক। পরে ২০ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন পাপু গোমেজ। ২১ মিনিটে লম্বা করে বাড়ানো বল খুঁজে পায় মেসিকে। অরক্ষিত মেসি গোলরক্ষককে একা পেয়ে গোলও করেন। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজান। এছাড়া ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। সৌদি রক্ষণের ফাঁক খুঁজে নিয়ে অরক্ষিত লাউতারো খুঁজে নেন বল। একা গোলরক্ষককে ফাঁকি দিতে খুব বেশি কষ্ট হয়নি তার। তবে গোলটি রেফারি ভিএআর দেখে অফসাইডের কারণে বাতিল করে দেন। ৩৫ মিনিটে বাতিল হয় লাউতারো মার্টিনেজের আরও এক গোল। এবারো বাধ সাধে অফসাইড। এর পরে আর গোল না হলে ১-০ গোলে শেষ হয় সৌদি আরব ও আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App