×

খেলা

ক্যামেরুনের বিপক্ষে খেলছেন না নেইমার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

ক্যামেরুনের বিপক্ষে খেলছেন না নেইমার

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। ফাইল ছবি

ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলছেন না বলে নিশ্চিত করেছে ব্রাজিল দল।

ব্রাজিল দল জানিয়েছে, নেইমার জ্বরে পড়লেও এখন তা নিয়ন্ত্রণে আছে। তবে ক্যামেরুনের বিপক্ষে খেলার মতো ফিট তিনি হননি। এছাড়া ইনজুরিতে পড়া দানিলো এখনও ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন। সুইসদের বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। তিনিও আগামী ম্যাচে খেলবেন না। খবর ইএসপিএনের।

রদ্রিগো লাসমার বলেন, জ্বর থেকে সেরে উঠেছে নেইমার। তবে গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। দানিলো সেরে উঠছেন। সান্দ্রো ইনজুরিতে পড়েছেন। তাদের তিনজনকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না।

প্রসঙ্গত, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। এই কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে ক্যামেরুনের বিপক্ষে অল্প সময়ের জন্য হলেও খেলার সম্ভাবনা ছিল ব্রাজিলের প্রধান এই ফুটবলারের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App