×

খেলা

পেলের বিদায়ে মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৯ এএম

পেলের বিদায়ে মেসি-রোনালদো-এমবাপ্পেদের শ্রদ্ধা

ছবি: এএফপি

ফুটবল সম্রাট পেলের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ফ্রান্সের তরুণ তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও ব্রাজিলিয়ান কাসেমিরোসহ বিশ্ববিখ্যাত সব ফুটবল তারকারা শ্রদ্ধা জানিয়েছেন এই কিংবদন্তিকে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় পেলের প্রতি এ শ্রদ্ধা জানান তারা।

পেলের ছবির সঙ্গে নিজের সঙ্গে ছবি দিয়ে ইনস্টাগ্রাম মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’

বিশ্বকাপ জয়ের পর এ মেসিকেই ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন আরান্তেস দো নাসিমেন্তো পরিবারের প্রতি। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি সবসময় থাকবেন। শান্তিতে ঘুমান রাজা।

এমবাপ্পে লিখেছেন, ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার কীর্তি আমাদের ছেড়ে যাবে না। নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে।

এর আগে শুক্রবার প্রথম প্রহরে রাত ১টার দিকে এক প্রতিবেদনে পেলের মৃত্যুর খবর জানায় আন্তার্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। ৮২ বছর বয়সে মারা গেছেন ফুটবলের রাজা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে কেলি নাসিমেন্তো। পরে তার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও জানানো হয় এ খবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নেচে ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App