×

খেলা

জর্জিনাকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনাল্ডো?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ পিএম

জর্জিনাকে নিয়ে সৌদিতে থাকতে পারবেন রোনাল্ডো?

ছবি: সংগৃহীত

সৌদি ফুটবল ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে দেশটিতে বসবাস শুরু করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েক দিন আগে চড়া বেতনে আড়াই বছরের জন্য এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন ৩৭ বছর বয়সি এ ফুটবল তারকা।

প্রেমিকা জর্জিনার সঙ্গে তার সম্পর্ক পুরনো। তাদের বিবাহবহির্ভূত সম্পর্কও বহুদিনের। পাঁচ সন্তানও রয়েছে রোনাল্ডো-জর্জিনা দম্পতির। তবে প্রেমিকার সঙ্গে সৌদি আরবে একসঙ্গে অবস্থান করতে পারবেন কিনা— এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর মার্কার।

সৌদি আরবের আইন অনুযায়ী, বিয়ে ব্যতীত কোনো প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ একসঙ্গে থাকা দণ্ডনীয় অপরাধ। তবে এবার এই অপরাধ করেও পার পেয়ে যাবেন রোনাল্ডো?

এ বিষয়ে আইনজ্ঞ ও বিশেষজ্ঞরা বলছেন, প্রেমিকাকে নিয়ে একসঙ্গে থাকা অপরাধ হলেও এ নিয়ে সৌদি প্রশাসন নীরবতা পালন করবে। রোনাল্ডোকে কোনো ধরনের জবাবদিহির আওতায় পড়তে হবে না।

জর্জিনাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হলে গত নভেম্বরে টকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন, এ বিষয়ে এখনো কিছু ভাবেননি তিনি। তবে পরে বিয়ে করার ইচ্ছা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App