×

খেলা

কোহলিকে পাল্টা জবাব দিল সৌরভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১২:১০ পিএম

কোহলিকে পাল্টা জবাব দিল সৌরভ

ছবি: সংগৃহীত

বেড়েই চলেছে সৌরভ গাঙ্গুলি ও বিরাট কোহলির মধ্যে তিক্তার সম্পর্ক। আইপিএলে শনিবার ব্যাঙ্গালুরু-দিল্লি ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের শুভেচ্ছা বিনিময়ে কোহলিকে এড়িয়েছেন সৌরভ।

কোহলি আগেই ইনস্টাগ্রামে সৌরভকে 'আনফলো' করেছেন। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান তবুও তার ফলোয়িং লিস্টে রেখেছিলেন কোহলিকে। তবে বেলা গড়াতেই পালা বদল। সৌরভের ফলো করার তালিকায় আর নেই কোহলির নাম।

কিন্তু তাদের মধ্যে ওই তিক্ততা কী নিয়ে? সংবাদ মাধ্যম দাবি করেছে, বিরাট কোহলি যখন তিন ফরম্যাটে ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি ছিলেন তখন বোর্ড প্রেসিডেন্ট। বিরাট তখন তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে যান।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ তখন মিডিয়ার কাছে বলেছিলেন, নির্বাচক কমিটি ও বোর্ড চেয়েছিল বিরাট অন্তত টি২০ ফরম্যাটে নেতৃত্ব দিক। যদিও শেষ পর্যন্ত নির্বাচকরা দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক না রাখার বিষয়ে সম্মত হন।

পরেই বিরাট দাবি করেন যে, বোর্ড প্রেসিডেন্ট কিংবা নির্বাচকদের পক্ষ থেকে টি-২০ নেতৃত্বের ব্যাপারে তার সঙ্গে কোন আলাপ করা হয়নি। এরপর থেকেই দু'জনের মধ্যে সম্পর্ক শীতল হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App