×

খেলা

লঙ্কান লিগে সাকিব-মিঠুন একই দলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১২:০৫ পিএম

লঙ্কান লিগে সাকিব-মিঠুন একই দলে

ছবি: সংগৃহীত

বাংলাদেশি তারকাদের মধ্যে একমাত্র সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে দল পেয়েছেন। তাকে আগেই কিনেছে গল টাইটান্স। এবার সতীর্থ  হিসেবে মিঠুন খেলবেন সাকিবের সঙ্গে একই দলে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিঠুন লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেও দল পায়নি তামিম মুশফিক সহ আরো অনেকে। গল টাইটান্স ভিত্তিমূল্য ২০ হাজার ডলারে মিঠুনকে দলে ভিড়িয়েছে।

প্রথমবারের মত মিঠুন বিদেশি লিগে দল পেলেন। তবে দল পাননি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নাসুম, লিটন দাসের মতো বাংলাদেশের বড় তারকারা।

এলপিএলের আসন্ন আসরের জন্য কলম্বোতে নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে ছিল মুশফিক আর তামিমের নাম। তাদের কেউ কেনার আগ্রহ দেখায়নি।

তাসকিন ৪০ হাজার আর লিটন দাস ৩০ হাজার ডলার ভিত্তিমূল্যে অবিক্রীত থেকে গেছেন। নাসুম আহমেদ ২০ হাজার ডলার ভিত্তিমূল্যে দল পাননি। চতুর্থ বারের মতো আয়োজিত হতে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগ। শুরু হওয়ার কথা আগামী ৩১ জুলাই, চলবে ২২ আগস্ট পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App