×

খেলা

অপেশাদার আচরণে দুই ম্যাচে নিষিদ্ধ হারমানপ্রীত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১০:৩৫ এএম

অপেশাদার আচরণে দুই ম্যাচে নিষিদ্ধ হারমানপ্রীত

হারমানপ্রীত কৌর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দলের সিরিজে চরম অপেশাদার আচরণের কারণে দুই ম্যাচের নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরকে।

তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ১-১ সমতা নিয়ে সিরিজ টাই করার মত দারুণ ঘটনার জন্ম দেন টাইগ্রেসরা।

তবে মাঠের খেলার বাইরে আলোচনার বড় নাম ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।সিরিজের শেষ ওয়ানডেতে চূড়ান্ত পর্যায়ের অপেশাদার আচরণ করেছেন ভারতীয় নারী দলের অধিনায়ক।

আগেই জানা হয়েছিল, ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং ৪ ডিমেরিট পয়েন্ট পাচ্ছেন তিনি। আর এবার নিশ্চিত হলো, আচরণবিধি ভঙের দায়ে দুই ম্যাচের জন্য বহিষ্কার হতে যাচ্ছেন হারমানপ্রীত।

বাংলাদেশের সঙ্গে গত ২২ জুলাইয়ের ম্যাচে দুটি আচরণবিধি ভেঙেছেন ভারতীয় অধিনায়ক।

প্রথমত, আউট হওয়ার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি।সেইসঙ্গে আম্পায়ারকে কিছু একটা বলতে বলতে ছেড়ে যান মাঠ।

আর খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই ম্যাচের আম্পায়ারিংকে ‘প্যাথেটিক’ বলে মন্তব্য করেন তিনি।শুধু এখানেই থামেননি হারমানপ্রীত।

ম্যাচ পরবর্তী সময়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সফরে আসার আগে বাজে আম্পায়ারিং সামলানোর প্রস্তুতি নিয়ে আসতে হবে। এটি আইসিসির আচরণবিধির লেভেল–২ পর্যায়ের অপরাধ। এর আগে কোনো নারী ক্রিকেটারই এই পর্যায়ের অপরাধ করেননি।

আউটের পর স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। আর আম্পায়ারিংয়ের সমালোচনা করায় ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App