×

খেলা

বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে সোমবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম

বিশ্বকাপ ট্রফি ঢাকায় আসছে সোমবার

ফাইল ছবি

বিশ্বকাপ ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯দিন। চারদিকে সাজ সাজ রব।

অংশগ্রহণকারী সব দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বিশ্বকাপ শুরুর ৫ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলঙ্কায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে।

টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি ৮ আগস্ট থেকে শুরু হবে। এই যখন অবস্থা তখন, ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেটের স্বপ্নের সেই ট্রফি।

সবকিছু ঠিক থাকলে সোমবার রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।

রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাজ ব্রিজে হবে অফিসিয়াল ফটোশ্যুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার।

সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার’

জলবায়ু পরিবর্তন ‘নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার’

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

দৌলতপুরে নদীভাঙন তীব্র, দিশেহারা নদীপাড়ের মানুষ

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App