×

খেলা

দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার

ছবি : রয়টার্স

বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নিজের জাত চেনালেন পর্তুগিজ ফুটবলার হোয়াও ফেলিক্স। আর তার জোড়া গোলের ওপর ভর করে বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টুয়াপ এফসিকে গোল বন্যায় ভাসিয়েছে বার্সেলোনা। ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। এ নিয়ে টানা দুই ম্যাচে ৫-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগায় শনিবার রাতে রিয়াল বেটিসকে ৫-০ গোলে হারিয়েছিলো তারা। এবার বেলজিয়ান ক্লাবটিকেও একই ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ সূচনা করলো বার্সা। দলদবলের একেবারে শেষ মুহূর্তে বার্সায় যোগ দেন ফেলিক্স। তিনিই প্রথম গোলের সূচনা করেন। ১১তম মিনিটে প্রথম প্রচেষ্টাতেই, নিচু এক শর্টে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে সক্ষম হন এই পর্তুগিজ তারকা। এর কিছুক্ষণ পরই (১৯তম মিনিটে) রবার্ট লেওয়ানডস্কির গোলের যোগান দেন ফেলিক্স। সেই বল পেয়ে অ্যান্টুয়াপের জালে জড়িয়ে দেন পোলিশ এই স্ট্রাইকার। সে সঙ্গে রোনালদো-মেসির পর চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় ফুটবলার হিসেবে ১০০তম গোলের মাইলফলক ছুঁলেন তিনি। ম্যাচের ২২তম মিনিটে রাফিনহার প্রচেষ্টায় ৩-০ ব্যবধান তৈরি করে নেয় বার্সা। তবে রাফিনহার নামে গোলটি লেখা হবে না। কারণ, তার কোনাকুনি শটটি অ্যান্টুয়াপ ডিফেন্ডার জেলে বাতাইল্লের পায়ে লেগে জড়িয়ে যায় তাদেরই জালে। দ্বিতীয়ার্ধেও একইভাবে প্রভাব বিস্তার করে খেলে বার্সা। ৫৪তম মিনিটে গোল করেন গাবি। সে সঙ্গে ৪-০ ব্যবধান তৈরি করে নেয় জাভির দল। ম্যাচের ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে ৫ম গোলটি করেন হোয়াও ফেলিক্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App