×

খেলা

শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলবেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫০ পিএম

শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলবেন সাকিব

বিশ্বকাপ শুরুর আগে বুধবার (৪ অক্টোবর) সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তাতে বরাবরের মতো ওয়ানডেতে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছেন সাকিব।

বাংলাদেশের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩৪৯। ২০১১ তে মিরপুরে ওয়ানডে বিশ্বকাপ শুরুর ম্যাচেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন বাংলাদেশের এই অধিনায়ক।

এদিকে ঘোষিত তালিকায় বোলারদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে শীর্ষে আছেন মোহাম্মদ সিরাজ ও জস হ্যাজলউড। তাদের দুজনেরই রেটিং ৬৬৯।

এছাড়া ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতো তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন মুজিব-উর-রহমান, রশিদ খান ও ট্রেন্ট বোল্ট।

বোলারদের পাশাপাশি ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বরাবরের মতো এখনো শীর্ষে বাবর আজম। দুই ও তিনে আছেন শুবমান গিল ও রাসি ফন ডার ডুসেন। যেখানে গিল এ বছর আছেন ফর্মের তুঙ্গে। ৯ ও ১০ নম্বরে আছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সব জুয়েলারি প্রতিষ্ঠান ১৯ অক্টোবর বন্ধ থাকবে

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App