×

খেলা

ঢাকায় আসছেন ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম

ঢাকায় আসছেন ২০০২ বিশ্বকাপ জয়ী রোনালদিনহো

এবার ঢাকায় আসছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা খেলোয়াড় রোনালদিনহো। গত ৩ জুলাই ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে এ দেশের সমর্থকদের আগ্রহ ছিল চরমে। কয়েক ঘণ্টার বাংলাদেশ সফর বেশ সাড়া ফেলেছিল। সেই সূত্র ধরেই মার্তিনেজকে ঢাকায় আনা কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তই আনছেন ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে।

আগামী (১৮ অক্টোবর) বুধবার ঢাকায় আসবেন ব্রাজিলের সাবেক এই তারকা। পরদিন রাতে ঢাকা ছেড়ে কলকাতা যাবেন তিনি। এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া দেখা করতে চাইলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ হয়নি।

এবার রোনালদিনহোর সঙ্গে জামালের দেখা করার আয়োজন করেছেন বলে জানিয়েছেন শতদ্রু, ‘আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করব, যদি তিনি সময় দিতে পারেন।’

ব্রাজিল জাতীয় দলের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে ৯৬ ম্যাচ খেলে রোনালদিনহোর গোল ৬২টি। ২০০২ বিশ্বকাপ ছাড়াও একটি কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপ জিতেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App