×

খেলা

করোনা টেস্টের পরই অনুশীলনের অনুমতি মেসিদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৩:১২ পিএম

করোনা টেস্টের পরই অনুশীলনের অনুমতি মেসিদের

মেসি-গ্রিজম্যানরা

করোনা ভাইরাসের কারণে আক্রান্ত দেশগুলোতে বন্ধ রয়েছে সব ধরণের খেলাধুলা। তবে এবার কিছুটা আশার মুখ দেখাচ্ছে ইউরোপিয়ান ফুটবল। আগামী সপ্তাহ থেকে ইতালি ও স্পেনে দেয়া হয়েছে অনুশীলনের অনুমতি। কিন্তু করোনা টেস্ট ছাড়া মেসি-গ্রিজম্যানরা অনুশীলনে অংশ নিতে পারবে না বলেও জানিয়ে দেয়া হয়েছে।

গত মার্চে স্থগিত হওয়া ঘরোয়া ফুটবল মৌসুম আগামী জুনে শুরু করতে চায় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ। গত মঙ্গলবার স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা দেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সেইসঙ্গে খেলোয়াড়দের মাঠের অনুশীলনে ফেরার অনুমতিও দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

অনুশীলনের ক্ষেত্রে ফুটবলারদের চারটি ধাপ মানতে হবে। আর তা হলো:-

১. শুরুতে আগামী সোমবার থেকে ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরতে পারবেন খেলোয়াড়রা।

২. টানা এক সপ্তাহ নিজেদের মতো করে অনুশীলনের পর ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে হবে। এভাবে ধাপগুলো পার হতে হবে খেলোয়াড়দের।

৩. এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুশীলন শেষে মাঠে খেলা ফেরানোর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

৪. অবশ্যই ক্লাবগুলোর মেডিকেল স্টাফ ও খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা করতে হবে। অনুশীলন শেষে মাঠে খেলা ফেরানোর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App