×

খেলা

মুমিনুলের রংপুরে খেলা নিয়ে যা বললেন সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭ এএম

মুমিনুলের রংপুরে খেলা নিয়ে যা বললেন সাকিব

এবারের বিপিএলের ড্রাফটে নাম থাকলেও দল পাননি মুমিনুল হক। তবে আসরের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। এতে দুই বছর পর এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরলেন মুমিনুল। একই দলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। মুমিনুলের অভিজ্ঞতা দলের জন্য বাড়তি পাওয়া বলে মনে করেন সাকিব।

বিপিএলে সব মিলিয়ে তিনি ৭০ ম্যাচে ৭ ফিফটিসহ ১০৭.৬১ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ২৬৯ রান। ২০২০ সালে ঢাকা প্লাটুনের হয়ে ৫৯ বলে ৯১ রানের ইনিংসে সামর্থ্যের প্রামাণও দিয়েছেন তিনি। সর্বশেষ ২০২২ সালে খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

মুমিনুলকে নিয়ে সাকিব বলেন, রংপুরের অধিনায়ক বা কোচ নই আমি। মুমিনুলকে নিয়ে দলের পরিকল্পনা আমার চেয়ে অধিনায়ক ও কোচ ভালো বলতে পারবে। তবে আমি মনে করছি, মমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার অভিজ্ঞতা বা পারফরম্যান্স আমাদের কাজে আসবে।’

‘আমি নিশ্চিত অধিনায়ক ও কোচ পরিকল্পনা করেই ওকে দলে নিয়েছে। যেহেতু ও খেলার জন্য প্রস্তুত ছিল, তাই ওকে দলে নেয়া হয়েছে। আমি নিশ্চিত, ও সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখতে পারবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App