×

খেলা

নতুন মাইলফলক ছুঁলেন সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩২ পিএম

নতুন মাইলফলক ছুঁলেন সাকিব

সাকিব আল হাসান বরাবরই অপ্রতিরোধ্য ক্রিকেটার। মাঝে চোখের সমস্যার কারণে কিছুদিন ভোগান্তি পোহালেও আবারও পুরনো ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ১৬ বলে ২৭ রান। এই ২৭ রানের সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব পৌঁছালেন ৭ হাজার রানের ক্লাবে। 

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টাইগার ওপেনার তামিম ইকবাল আগেই ছিলেন এই ক্লাবে। এবার যুক্ত হলেন সাকিব। আর এই ৭ হাজার রান করার মধ্যে দিয়ে সাকিব গড়েছেন আরও এক রেকর্ড। 

টি-টোয়েন্টির স্বীকৃত ম্যাচে ৭ হাজার রান এবং ৪০০ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রবেশ করেছেন সাকিব।

এর আগে, এই ক্লাবে ছিলেন মাত্র একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আন্দ্রে রাসেল এই ক্লাবে ছিলেন আগে থেকেই এবার যুক্ত হলেন সাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App