×

খেলা

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ দিনে ইন্দোনেশিয়াকে হারালো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৯:০২ পিএম

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ দিনে ইন্দোনেশিয়াকে হারালো বাংলাদেশ

ছবি: ভোরের কাগজ

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে চতুর্থ দিনের খেলায় ইন্দোনেশিয়াকে হারিয়ে জয়লাভ করেছে বাংলাদেশ।

বুধবার (২৯ মে) বিকেল ৪ টায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথম খেলায় জয়লাভ করে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৯-১৯ পয়েন্টে হারিয়েছে  ইন্দোনেশিয়াকে। বাংলাদেশের খেলা দেখে খুশি ভক্ত সমর্থকরা। এত বড় জয় দেখে ভক্তরা বলছে কাপ বাংলাদেশের থাকবে। 

আরো পড়ুন: ম্যারাথনের বিশ্ব রেকর্ডধারী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

প্রসঙ্গত, ২০২১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। করোনা মহামারীর কারণে সে সময় নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশসহ পাঁচ দেশ অংশগ্রহণ করে।

২০২২ সালে দ্বিতীয় আসরে নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, ইংল্যান্ড, ইরাক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশ অংশগ্রহণ করে। ২০২৩ সালে তৃতীয় আসরে অংশগ্রহণ করেছিলো রেকর্ড ১২টি দেশ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে টুর্নামেন্টের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিলো দক্ষিণ আমেরিকা মহাদেশেও। টুর্নামেন্টের মূল আকর্ষণ ছিলো ফুটবলের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাবাডি দল। তৃতীয় আসরে অংশ নেয়া দেশগুলো ছিলো- আর্জেন্টিনা, ইংল্যান্ড, পোল্যান্ড, কেনিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App