×

খেলা

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, সঙ্গে ভেসে গেলো পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১২:৩৭ এএম

যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত, সঙ্গে ভেসে গেলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্রের ম্যাচ। সঙ্গে ভাসিয়ে নিয়ে গেলো পাকিস্তানকেও। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্স-আপ পাকিস্তানকে।

শেষ রক্ষার আশায় লডারহিলের ম্যাচটির দিকে ওঁত পেতে বসে ছিলো পাকিস্তান। কারণ, ম্যাচটিতে কোনোভাবে আয়ারল্যান্ড জিতলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতো পাকিস্তানের। কিন্তু জয় কিংবা ড্র হলেই তাদেরকে টপকে সেরা আটে জায়গা করে নিত যুক্তরাষ্ট্র। অবশেষে শেষ রক্ষা হলো না পাকিস্তানের।

বৃষ্টি বাধায় প্রার্থনা বৃথা গেছে পাকিস্তান সমর্থকদের। কারণ, ম্যাচ অফিসিয়ালদের কয়েক দফা মাঠ পরিদর্শনেও মাঠে গড়ানো যায়নি ম্যাচটি। শেষ পর্যন্ত কাট-অফ টাইমে স্থানীয় সময় ২টা ১৬মিনিটে ৫ ওভারের ম্যাচ হওয়ার কথা জানিয়েছিলো আইসিসি। তবে আরেক দফা বৃষ্টি নামায় সেটি আর সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছে ম্যাচ অফিসিয়াল।

এদিকে আগে থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঝুলিতে আরো ১ পয়েন্ট জমা হয়েছে। এতে এখন তাদের মোট পয়েন্ট ৫। তাতে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট পেলো তারা।

অন্যদিকে সমান দুই পয়েন্ট নিয়ে তালিকার তিন ও চারে আছে যথাক্রমে পাকিস্তান-কানাডা। এছাড়া ১ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে আইরিশরা। এতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডাকে। আসরের বাকি ম্যাচগুলো তাদের জন্য এখন স্রেফ আনুষ্ঠানিকতার।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App