×

খেলা

রিশাদকে নিয়ে যা বললেন বাংলাদেশের নতুন কোচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৫৫ এএম

রিশাদকে নিয়ে যা বললেন বাংলাদেশের নতুন কোচ

ছবি : সংগৃহীত

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। তার সময়েই যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল লাল-সবুজেরা। এরপর যুবাদের দায়িত্ব ছেড়ে নিজ দেশে পাড়ি জমান এই কোচ। তবে কয়েক বছর পর ফের যুবাদের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন তিনি।

সোমবার (১ জুলাই) ঢাকায় পাড়ি জমিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই কোচ। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানো রিশাদ হোসেনের প্রশংসায় মাতেন তিনি। যদিও এই লেগিকে বেশ ভালোভাবেই জানেন তিনি। ২০২০ যুব বিশ্বকাপে জায়গা না হলেও তার রাডারেই ছিলেন রিশাদ।

বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট পাওয়া রিশাদকে নিয়ে নাভিদের ভাষ্য, ‘প্লেয়ার আসবে-যাবে। এমনকি ২০২০ সালের দল থেকেও অনেকে সামনে ভালো করেছে। রিশাদ একটি বড় উদাহরণ; যে কিনা ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পায়নি (২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে)। কিন্তু এখন তার খেলা দেখুন। ফলে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই প্রোগ্রাম ভালোভাবে চালু রাখা, সেই সঙ্গে বড় গ্রুপটার প্রতিও দেখভাল করা।’

এদিকে এই যাত্রায় এই কোচের সামনে মূলত দুটি লক্ষ্য থাকবে। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের পাশাপাশি ক্রিকেটার তৈরিতেও মনোযোগ দিতে হবে তাকে। 

এ প্রসঙ্গে তার (নাভিদ) ভাষ্য, ‘আসলে দুটিই। তবে এটা প্লেয়ারদের উপর বোঝার মত হয়ে যাবে, এত দ্রুত (এসব চিন্তা করালে)। তারা মাত্র ১৭-১৮ বছর বয়সী। জাতীয় দলের স্বপ্ন সবার ভেতরেই আছে। তাদের আরও অনেক উদ্দেশও আছে। আমাদের ৪০ জন ক্রিকেটার রয়েছে। তাদের জায়গা পেতে হবে অনূর্ধ্ব-১৯ দলের মাঝে। অনেক চ্যালেঞ্জিং হবে। অনেক ক্লোজ কল থাকবে। অনেক কিছু ঘটবে। সময় বলে দেবে, কারা সামনে জাতীয় দলে খেলবে আর কারা খেলবে না।’

তিনি যোগ করেন, ‘আমরা একই প্রত্যাশা রেখে এগিয়ে যেতে চাইব। যা চ্যালেঞ্জ তাদের আমরা দেব তা কঠিন হবে। চেষ্টা করব চাপের মাত্রাটা একই রাখতে যা ছেলেরা জাতীয় দল পর্যায়ে গিয়ে টের পাবে। চেষ্টা করব এমন গ্রুপ তৈরি করতে যারা ক্রিকেটের মাঠে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দিতে দক্ষ এবং অভিজ্ঞ হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App