×

খেলা

ফয়সালের ৪ গোলে বড় জয় বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পিএম

ফয়সালের ৪ গোলে বড় জয় বাংলাদেশের

বাংলাদেশ দল, ছবি: সংগৃহীত

২০২৫ এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় বড় জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাকাওয়ের জালে রীতিমতো গোল উৎসবে মেতেছিল লাল-সবুজের যুবারা। এই জয়ে মূলপর্বের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। বাছাইপর্ব থেকে ১০টি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপ আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। বাছাইপর্বে তিন ম্যাচে ৬ পয়েন্ট বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজ শিবির।

শুক্রবার (২৫ অক্টোবর) কম্বোডিয়ায় প্রতিপক্ষকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এর মধ্যে একাই ৪ গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এ ছাড়া মানিক দুটি ও রিফাত একটি গোল করেন।

বড় ব্যবধানে জিতলেও প্রত্যাশিত গোল পেতে ম্যাচের ৪০তম মিনিট পর্যন্ত বাংলাদেশকে অপেক্ষা করতে হয়। অধিনায়ক ফয়সালের গোলে লিড নিয়ে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে বিরতি থেকে ফিরেই রীতিমতো গোল উৎসবে মাতে বাংলার যুবারা। ম্যাচের ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। এরপর ম্যাচের ৭১ থেকে ৭৫তম মিনিট পর্যন্ত মাত্র ৪ মিনিটে তিনটি গোলের দেখা পায় বাংলাদেশ। 

ম্যাচের ৮২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফয়সাল। দুই মিনিট পর ম্যাকাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লাল-সবুজের দলপতি। শেষমেশ ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

লক্ষ্মীপুর একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুই জনের অবস্থা আশঙ্কাজনক

চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

লালমনিরহাট চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ৩ স্বাস্থ্যকর পানীয়

কাল যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App