×

খেলা

আইপিএলে নিলামের আগেই দল পেলেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম

আইপিএলে নিলামের আগেই দল পেলেন যারা

ছবি: সংগৃহীত

২০২৫ সালে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। তবে আসন্ন আসরের উন্মাদনা এখন থেকেই শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা প্রকাশের শেষ সময় ছিল। অবশেষে সেই তালিকা প্রকাশ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তবে নিলামের আগে সর্বোচ্চ পাঁচজনকে রাখা যাবে। বাকি একজনকে নিলামে রাইট-টু-ম্যাচ কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।

নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রেখেছে। এ ছাড়া পুরোনো ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালস ৪, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ এবং সর্বনিম্ন ২ ক্রিকেটারকে রেখেছে পাঞ্জাব কিংস।

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা

কলকাতা নাইট রাইডার্স

আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং রমনদীপ সিং। (হার্ষিত ও রমনদীপ আছেন আনক্যাপড হিসেবে)

রাজস্থান রয়্যালস

সাঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা ও রিয়ান পরাগ।

মুম্বাই ইন্ডিয়ান্স

জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক ভার্মা।

সানরাইজার্স হায়দরাবাদ

প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি ও ট্র্যাভিস হেড।

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিবম দুবে।

গুজরাট টাইটান্স

শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খান।

লখনৌ সুপার জায়ান্টস

নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি ও মহসিন খান।

দিল্লি ক্যাপিটালস

অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস ও অভিষেক পোড়েল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল।

পাঞ্জাব কিংস

শশাঙ্ক সিং ও প্রভসিমরান সিং।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App