×

খেলা

লজ্জার রেকর্ড থেকে আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ পিএম

লজ্জার রেকর্ড থেকে আশরাফুলকে মুক্তি দিলেন মুমিনুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হয়ে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি ‘শূন্য’তে আউটের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক। শনিবার জ্যামাইকার কিংস্টনে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৬ বল খেলে খালি হাতে সাজঘরে ফেরেন মুমিনুল। এতেই লজ্জার রেকর্ডের মালিক হন তিনি।

৬৯ টেস্টে ১৭ বার ইনিংসে শূন্যতে আউট হয়েছেন মুমিনুল। সর্বোচ্চ চারবার করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তিনবার ভারতের বিপক্ষে, দু’বার শ্রীলঙ্কার বিপক্ষে, একবার করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে শূন্যতে আউট হয়েছেন তিনি। 

মুমিনুলের আগে এতদিন লজ্জার এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ৬১ টেস্টে ১৬ বার শূন্যতে আউট হয়েছেন অ্যাশ।

তৃতীয় সর্বোচ্চ ১৩ বার করে শূন্যতে আউট হয়েছেন খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মুশফিকুর রহিম।

টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৪৩ বার শূন্যতে আউট হবার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশের। ১৩২ টেস্টে ৪৩ বার শূন্যতে সাজঘরে ফেরেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App