×

খেলা

এক দশক পর অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

এক দশক পর অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি জয়

ছবি: সংগৃহীত

ফর্মহীনতায় সিডনি টেস্টে ছিলেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। ফলে দলকে নেতৃত্ব দিতে হয়েছিল জাসপ্রিত বুমরাহকে। কিন্তু ইনজুরির কারণে পুরো ম্যাচটাই খেলা হলো না ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের। আর ম্যাচটাও হলো একপক্ষীয়।

সিডনি টেস্টের তৃতীয় দিনে সফরকারী ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিয়েছেন প্যাট কামিন্সরা। স্কট বোল্যান্ডের তাণ্ডবে মাত্র ১৬১ রানে অলআউট হওয়া ভারতকে ৬ উইকেট হাতে রেখেই পরাজয়ের তিক্ত স্বাদ দেয় স্বাগতিকরা। এই জয়ে ৩-১ ব্যবধানে বোর্ডার-গাভাস্কার সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।

ম্যাচের চতুর্থ ইনিংসে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকেও বড় চ্যালেঞ্জে ফেলতে পারল না ভারত। রান তাড়ায় শুরুতে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে সহজেই গন্তব্যে পৌঁছেছে অস্ট্রেলিয়া।

৬ উইকেটে সিডনি টেস্ট জিতে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও জিতল অজিরা। সেই সঙ্গে প্যাট কামিন্সের দল জায়গা করে নিয়েছে জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এ দফায় ৩-১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়া ৫৮ রান তুলতেই হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ; তিনজনকেই তুলে নেন এক বছর পর টেস্ট খেলতে নামা প্রসিধ কৃষ্ণা।

জয়ের জন্য অস্ট্রেলিয়ার তখনো ১০৪ রান বাকি বলে ভারতের সম্ভাবনাও ছিল যথেষ্টই। কিন্তু বুমরাহ না থাকায় উসমান খাজা, ট্রাভিস হেডদের জন্য লড়াইটা কিছুটা হলেও কম কঠিন ছিল। এবারের বোর্ডার–গাভাস্কার ট্রফিতে প্রতি ম্যাচেই অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপকে সবচেয়ে বড় পরীক্ষায় ফেলেছেন বুমরাহ। শনিবার খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত একাই তুলেছিলেন ৩২ উইকেট, যখন ভারতের আর কারো ২০ উইকেটও ছিল না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

নাগেশ্বরীতে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের অসন্তোষ

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক

মোরেলগঞ্জ বালিকা বিদ্যালয়ে ৪৮০ ছাত্রীর ভরসা মাত্র ৫ শিক্ষক ব্যাহত শিক্ষা কার্যক্রম

‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

দুদক ‘শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

‘যৌন অপরাধে অভিযুক্ত এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App