×

খেলা

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা এড়াতে আপিল করেছে রিয়াল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ পিএম

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা এড়াতে আপিল করেছে রিয়াল

ছবি: সংগৃহীত

লা লিগার ম্যাচে শুক্রবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তার এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছে রিয়াল। কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সেই ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ঘাড়ে আঘাত করেন ভিনি। তাতে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ভিনি।

রিয়াল কোচ বলেন, ‘এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হবে না।’

কোপা দেল রের ম্যাচে সোমবার (৬ জানুয়ারি) চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রিয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিয়ুস।

আনচেলত্তি বলেন, ‘আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুজন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ১৪

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App