×

জাতীয়

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত কাজের জন্য আজ (শনিবার) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি ও কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরো পড়ুন: আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যা বললো যুক্তরাষ্ট্র

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণী, ধনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ চলাকালে এসব এলাকার তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

রাজধানীতে হালকা বৃষ্টির আভাস

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App