×

খেলা

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:১৬ এএম

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় এককভাবে সিরিজ জিততে দ্বিতীয় ও শেষ টেস্টে ফল বের করে আনতে হবে বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে। কলম্বোর সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে গল টেস্টের মতই টস জিতেছে বাংলাদেশ। আজ-ও আগে ব্যাটিং নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

কলম্বো টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে সফরকারীরা। মেহেদী মিরাজ একাদশে ঢুকেছেন। তাকে জায়গা দিতে একাদশের বাইরে চলে গেছেন জাকের আলী। ফলে, তিন স্পিনার মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলামকে নিয়ে খেলছে বাংলাদেশ।

এছাড়া ইনজুরির কারণে একাদশে নেই পেসার হাসান মাহমুদ। তার জায়গায় একাদশে ঢুকেছেন এবাদত হোসেন। পেস বোলিং আক্রমণে নাহিদ রানা তার সঙ্গে আছেন।  

শ্রীলঙ্কাও একাদশে দুই পরিবর্তন এনেছে। অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় অলরাউন্ডার সোনাল দিনুশার অভিষেক হয়েছে। তিনি সাতে ব্যাট করবেন। এছাড়া পেস আক্রমণে বাঁ-হাতি বিশ্ব ফার্নান্দো একাদশে আছেন ।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, থারিন্ডু রত্নায়েকে, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে ভাইভা কবে, জানা গেল

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App