×

খেলা

মধ্যপ্রাচ্য সংকট

কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:১৯ এএম

কাতারে সব ধরনের ফুটবল স্থগিত

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ার ফলে অঞ্চলে তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। এই পরিস্থিতিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) দেশের সব ধরনের ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) গত ১ মার্চ এক বিবৃতিতে জানায়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাতারে অনুষ্ঠিত সব ধরনের ফুটবল প্রতিযোগিতা স্থগিত থাকবে।’ তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ঘোষণায় সরাসরি হামলার প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

সংস্থাটি জানিয়েছে, ''পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।''

আরো পড়ুন: কলকাতায় আটকা ওয়েস্ট ইন্ডিজ দল, দিল্লিতে জিম্বাবুয়ে

উল্লেখ্য, এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফগুলো স্থগিত করে। তারা জানায়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App