×

খেলা

আয়োজনে স্যাম জোন

মেধা ও সৃজনশীল প্রতিযোগিতা ‘ব্যাটল জোন’ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পিএম

মেধা ও সৃজনশীল প্রতিযোগিতা ‘ব্যাটল জোন’ শুরু

ব্যাটল জোন অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এই সময়ের তরুণদের ক্রাশ, জনপ্রিয় টেক কনটেন্ট নির্মাতা স্যাম। ছবি: সংগৃহীত

তীক্ষ্ন মেধাবী ও সৃজনশীল ব্যক্তিত্ব খুঁজে পেতে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ব্যাটল জোন’। এতে অংশ নিচ্ছেন প্রযুক্তি ও কনটেন্ট নির্মাতাসহ মিডিয়া ব্যক্তিত্বরা। 

অনুষ্ঠানে প্রতিযোগীদের বিভিন্ন প্রযুক্তি-সংক্রান্ত কাজ ও সৃজনশীল চ্যালেঞ্জ দেয়া হচ্ছে। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তাদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তাশক্তি এবং দ্রুত সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা যাচাই করা হয়। 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন এই সময়ের তরুণদের ক্রাশ, জনপ্রিয় টেক কনটেন্ট নির্মাতা স্যাম। তার ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজের নাম স্যাম জোন। অনুষ্ঠানটি আয়োজন করেছে এই স্যাম জোনই। 

প্রতিটি এপিসোডেই রয়েছে গিফটের ব্যবস্থা। এছাড়া প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীর জন্য রাখা হয়েছে ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার।

স্যাম জোন পেজ ঘুরে দেখা গেছে, গত ১৪ মার্চ ব্যাটল জোনের প্রথম এপিসোডটি আপলোড হয়েছে। এপিসোডের প্রতিটি ধাপেই উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা দর্শকদের জন্য তৈরি করেছে বিনোদনের নতুন মাত্রা। ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ মিলে ইতোমধ্যেই ১ মিলিয়ন ভিউ হয়েছে। আরো ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। কমেন্ট বক্সেও ইতিবাচক সাড়া মিলেছে। 

আয়োজক স্যাম জানান, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো, প্রযুক্তিভিত্তিক কনটেন্ট নির্মাতাসহ মিডিয়া ব্যক্তিত্বদের নতুনভাবে তুলে ধরা এবং তাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা। ইতোমধ্যে ব্যাটল জোনের সিজন-১ এর একটি এপিসোড স্যামজোনে আপলোড করা হয়েছে। মোট ১০টি এপিসোড করার পরিকল্পনা রয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। প্রতি মাসে একটি করে এপিসোড আপলোড করা হবে। আগামীতে এটি টিভি সিরিজ হিসেবেও আসার সম্ভাবনা রয়েছে। 

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে প্রযুক্তি ও ডিজিটাল বিষয়ে আরো উৎসাহিত করবে। একইসঙ্গে এটি টেক কনটেন্ট নির্মাতাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন ছেলে-মেয়ের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

মেঘনায় ট্রলারডুবি তিন ছেলে-মেয়ের লাশ উদ্ধার, বাবা নিখোঁজ

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচে বিশেষ স্মারক জার্সি উন্মোচন

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ

ব্রাজিলে ভোটের আগে অনলাইন জুয়া নিষিদ্ধ

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App