×

খেলা

ড্রাগ নেওয়ায় ফুটবলারসহ রাশিয়ার ২৯১ ক্রীড়াবিদ নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:২১ পিএম

ড্রাগ নেওয়ায় ফুটবলারসহ রাশিয়ার ২৯১ ক্রীড়াবিদ নিষিদ্ধ

ছবি- সংগৃহীত

রাশিয়ায় রাষ্ট্রীয় সহায়তায় নিষিদ্ধ উদ্দীপক বা ডোপিং ব্যবহারের অভিযোগে দীর্ঘ তদন্ত শেষে ২৯১ জন ক্রীড়াবিদকে শাস্তির আওতায় এনেছে বিশ্ব মাদকবিরোধী সংস্থা (ওয়াডা)। মস্কোর একটি পরীক্ষাগার থেকে সংগৃহীত প্রায় ২৪ টেরাবাইট তথ্য ও নমুনা বিশ্লেষণ করে শুক্রবার (১ মে) সংস্থাটি এই বিশাল সংখ্যক অ্যাথলেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়।

তদন্ত প্রতিবেদনে জানানো হয়, মোট ৩০২টি পৃথক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ২২টি ভিন্ন ভিন্ন খেলার প্রতিনিধিরা এই তালিকায় রয়েছেন। সবচেয়ে বেশি ডোপিংয়ের প্রমাণ মিলেছে ভারোত্তোলন ও অ্যাথলেটিকস বিভাগে। এর মধ্যে ভারোত্তোলনে ১০৭ জন এবং অ্যাথলেটিকসে ৯৩ জন ক্রীড়াবিদকে নিষিদ্ধ করা হয়েছে। দীর্ঘমেয়াদী এই তদন্তে ২০০৫ সাল পর্যন্ত পুরোনো রেকর্ডও যাচাই করেছে সংস্থাটি।

এই কেলেঙ্কারির জেরে বিশ্ব ও অলিম্পিক পর্যায়ে সাফল্য পাওয়া ১৪ জন ক্রীড়াবিদের পদক ও অর্জন কেড়ে নেওয়া হয়েছে। তালিকার উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন ইলেনা লাশমানোভা, ইভান উখোভ এবং তাতিয়ানা তোমাশোভা। তাদের মধ্যে একজনকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করার পাশাপাশি পদক বাতিলের সিদ্ধান্ত কার্যকর করেছে সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফেডারেশনগুলো।

বিশ্ব মাদকবিরোধী সংস্থার (ওয়াডা) প্রধান এক বিবৃতিতে জানান,'দীর্ঘ তদন্ত ও আধুনিক তথ্য বিশ্লেষণের মাধ্যমেই অতীতের এই বিশাল অনিয়ম উন্মোচন করা সম্ভব হয়েছে।' তার মতে, ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে ডোপিং রোধে তথ্যভিত্তিক নজরদারি বাড়াতে এই তদন্ত একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন নেতৃত্বের অপেক্ষায় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, আলোচনায় চার নেতা

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

নতুন ইতিহাসের পথে মেসির আর্মব্যান্ড

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লা খনি স্থায়ী নিয়োগের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App