×

খেলা

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

ছবি : সংগৃহীত

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে ফেরা হয়নি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের। ওই বছরের অক্টোবরে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে ফিরতে চাইলেও নিরাপত্তাজনিত কারণে দুবাই পর্যন্ত এসে ফিরে যেতে হয় তাকে।

তবে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামার আশা ছাড়েননি সাকিব। তিনি চান দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলতে। পাশাপাশি সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলোরও আইনি মোকাবিলা করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি দেশে ফিরে আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হতে প্রস্তুত।”

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সে সময় তিনি সংসদ সদস্যও ছিলেন। এখনও জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসর নেননি ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জার্সিতে খেলতে চান তিনি।

গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনও সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান এবং বিচারের মুখোমুখি হওয়ারও আগ্রহ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে সাকিব বলেন, যদি এখনই দেশে ফেরা সম্ভব না হয়, তাহলে তিনি শেখ হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। তার ভাষায়, “নেত্রী যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমি মনে করি, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাদের নির্দেশনা মেনে চলবো।”

সম্প্রতি দিল্লি থেকে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন সাকিব। তিনি বলেন, এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই। তার দাবি, ওই সংবাদ সম্মেলনে তিনি শুধু শান্তি ও বাংলাদেশের অগ্রগতির কথাই বলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

সিঁড়ি নির্মাণ নিয়ে বিরোধ, ভাতিজার হাতে প্রাণ গেল চাচার

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মাহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App