×

খেলা

রোইংয়ে দুই বিভাগে কেরানীগঞ্জ সেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ০৭:১৬ পিএম

রোইংয়ে দুই বিভাগে কেরানীগঞ্জ সেরা

রোইংয়ে পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে কেরানীগঞ্জ। ছবি ভোরের কাগজ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে রোইংয়ে সেরা কেরানীগঞ্জ। পুরুষ এবং নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতেছে তারা। রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত দিনব্যাপী এ রোইং ইভেন্টে পুরুষ বিভাগে আলী নগর রোইং ক্লাব আর নারীদের বিভাগে স্বর্ণ জিতেছে চুনকুটিয়া রোইং ক্লাব।

নারীদের বিভাগে অংশগ্রহণকারী তিনটি দলই ঢাকার। রৌপ্য জিতেছে ইউনিভার্সেল রোইং ক্লাব আর ব্রোঞ্জ গিয়েছে নিউ ইয়ং স্টার রোইং ক্লাবের কাছে। একটি নৌকায় বৈঠা হাতে ছিলেন ছয় নারী রোয়ার।

স্বর্ণ জয়ী দলের দলপতি চঞ্চলা রায় পদক পেয়ে খুশির কথা জানিয়েছেন। তবে অনুশীলনের সুযোগ পেলে বৈঠা হাতে আরও ভালো করতে পারতেন বলে মনে করেন এই রোয়ার।

বাংলাদেশ রোইং ফেডারেশনের নির্বাহী সদস্য আজমেরী বেগম মুন্নি, খুশি লকডাউনের মাঝে বঙ্গবন্ধুর নামে করা গেমস সফল হওয়ায়। রোইংয়ের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তিনি।

পুরুষদের বিভাগে অংশ নিয়েছে পাঁচ দল। স্বর্ণ জয়ী আলী নগর রোইং ক্লাবের দলপতি মনির হোসেন পদক জয় করতে পেরে আনন্দিত। তিনি বলেন, ‘করোনা শুরু হওয়ার পর গত দু বছর পানিতে বৈঠা হাতে নামা হয়নি। ঐতিহাসিক এই গেমসে খেলতে পেরে সরকার এবং ফেডারেশনের কাছে কৃতজ্ঞ।’

আগামীতে আরো বড় আসরে দেশের পতাকা হাতে খেলার স্বপ্ন দেখেন মনির। অন্যদিকে পুরুষদের বিভাগে রৌপ্য জিতেছে নিউ গাজী ক্লাব আর ব্রোঞ্জ গেছে বরিশাল রোইং ক্লাবের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App