×

খেলা

পেনাল্টি মিসের মহড়ায় জয় ইউক্রেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১০:০৮ পিএম

পেনাল্টি মিসের মহড়ায় জয় ইউক্রেনের

উত্তর মেসিডোনিয়ার আলিওস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন ইউক্রেনের গোলরক্ষক।

পেনাল্টি মিসের মহড়ায় উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে বৃহস্পতিবার (১৭ জুন) শেষ হাসি হেসেছে ইউক্রেন। দু’ দলের একটি করে পেনাল্টি মিসের পর ম্যাচের স্কোর ছিল ২-১। ইউক্রেনের হয়ে একটি করে গোল পেয়েছেন আন্দ্রি ইয়ারমলেঙ্কো ও রোমান ইয়েরেমচোক। উত্তর মেসিডোনিয়ার একমাত্র গোলটি করেন এজগান আলিওস্কি।

রোমানিয়ার বুখারেস্টে প্রথম সুযোগ মিসের পর ২৯তম মিনিটে সফল হয় ইউক্রেন। ইয়ারমলেঙ্কোর গোলে এ সময় এগিয়ে যায় তারা। তার পাস থেকেই পাঁচ মিনিট পর লক্ষ্যভেদ করেন রোমান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির প্রায় দশ মিনিট পর পেনাল্টি পায় মেসিডোনিয়া। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আলিওস্কি। গোলরক্ষকের কাছ থেকে ফিরে আসা বলে ফের শট নিয়ে বল জালে পাঠান তিনি।

শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে পেনাল্টি পায় ইউক্রেনও। সেখান থেকে রুসলান মালিনভস্কি গোল করতে ব্যর্থ হন। ফলে ২-১ ব্যবধানে জয় পায় তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর ইউক্রেনের এটি প্রথম জয়। উত্তর মেসিডোনিয়া নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল অস্ট্রিয়ার বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App