×

সিলেট

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮

ছবি: ভোরের কাগজ

সিলেটে হামের প্রকোপে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চার মাস ১১ দিন বয়সী ওই শিশুটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে অঞ্চলে হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেটে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ২৫৮ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন শিশু ভর্তি আছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, সিলেটে হঠাৎ করেই হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টাতেই নতুন করে আরও ৮০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা দেওয়ার পাশাপাশি টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App