×

সিলেট

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে নিজেই ক্লাস নিলেন ববি হাজ্জাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে নিজেই ক্লাস নিলেন ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত

হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ শিক্ষার দিক থেকে দেশের অন্যান্য জেলার তুলনায় এখনও অনেক পিছিয়ে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা ও শিক্ষার্থীদের সমস্যাগুলো সরেজমিনে দেখতে সুনামগঞ্জ সফর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সফরের শুরুতে তিনি সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তাহিরপুর উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান।

আরো পড়ুন: এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

জানা গেছে, পিটিআই স্কুল পরিদর্শনের পর প্রতিমন্ত্রী তাহিরপুরে পৌঁছে স্পিডবোটে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ, সোলেমানপুর ও পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বিদ্যালয়গুলোতে গিয়ে প্রতিমন্ত্রী নিজেই শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের পাঠদান করেন। তিনি বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষা বিষয়ে ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের রিডিং ও রাইটিং দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় কয়েকটি বিদ্যালয়ে শিক্ষাদানের ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করেন প্রতিমন্ত্রী। পরে তিনি আগামী এক মাসের মধ্যে হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

ঢাকা থেকে এসে দুর্গম হাওরাঞ্চলের বিদ্যালয়গুলোতে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করায় বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

আরো পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সুনামগঞ্জের সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য খলিল রহমান বলেন, "হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অতীতে তেমন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। প্রতিমন্ত্রী নিজে প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলো ঘুরে দেখে বাস্তব সমস্যাগুলো বুঝেছেন। আশা করছি, তিনি এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন।"

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ গ্রামের বাসিন্দা আলীনূর বলেন, "একজন প্রতিমন্ত্রী আমাদের গ্রামের স্কুলে এসে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন— এটি সত্যিই আনন্দের এবং উৎসাহব্যঞ্জক একটি ঘটনা।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App