সিলেট
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৫১
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:১৪ পিএম
ফাইল ছবি
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তারা মারা যায়।
এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জনের মৃত্যু হলো। শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সদ্য প্রাণ হারানো তিন শিশুর বাড়ি সিলেটের সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। এদিকে বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খান
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৮ জন শিশু উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটের হাসপাতালগুলোতে সাড়ে তিন শতাধিক হামের রোগী চিকিৎসাধীন রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে এবং আক্রান্ত শিশুদের বিশেষ যত্ন নেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাঠে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা।
