×

সিলেট

রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে বিদ্যুৎবিভ্রাট, অনুষ্ঠান বর্জনের ঘোষণা মহানগর বিএনপির

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

রাষ্ট্রপতির সংবর্ধনাস্থলে বিদ্যুৎবিভ্রাট, অনুষ্ঠান বর্জনের ঘোষণা মহানগর বিএনপির

ছবি: সংগৃহীত

সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতির মধ্যেই সংবর্ধনাস্থল নগর ভবনে বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট নগর ভবনে বিদ্যুৎ ছিল না। এ সময় সংবর্ধনা মঞ্চ অন্ধকার হয়ে পড়ে। তবে তখনও রাষ্ট্রপতি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি।

এদিকে নাগরিক সংবর্ধনা যথাযথভাবে আয়োজন করা হয়নি অভিযোগ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না।

মঙ্গলবার বিকেলে সিলেট নগর ভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। দুপুর ২টা থেকেই আমন্ত্রিত অতিথিরা সংবর্ধনাস্থলে আসতে শুরু করেন। নগরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তি ও রাজনৈতিক নেতারাও অনুষ্ঠানে যোগ দিতে নগর ভবনে উপস্থিত হন।

ছবি: সংগৃহীত

এর মধ্যে বেলা পৌনে ৩টার কিছু আগে হঠাৎ নগর ভবনের বিদ্যুৎ চলে যায়। এতে পুরো অনুষ্ঠানস্থল অন্ধকার হয়ে পড়ে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

তবে এই বিদ্যুৎবিভ্রাট লোডশেডিংয়ের কারণে হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির অনুষ্ঠানে লোডশেডিং করার প্রশ্নই আসে না। এটি অন্য কোনো গোলযোগের কারণে হয়ে থাকতে পারে।’

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সফর উপলক্ষে মঙ্গলবার সিলেটে কোনো লোডশেডিং নেই। তবে লো-ভোল্টেজের কিছু সমস্যা ছিল, সেটিও ঢাকার সঙ্গে কথা বলে সমাধান করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর। সফরে তাঁর সহধর্মিনী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।

বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন রাষ্ট্রপতি।

পরে তিনি খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারত ও দোয়া শেষে যোহরের নামাজ আদায় করেন তিনি। সফরের অংশ হিসেবে বিকেলে সিলেট নগর ভবনে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App