সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি
নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, বিছনাকান্দি, সোনালীচেলা, পান্থুমাই, দমদমিয়া ও প্রতাপপুর বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জিরা, গরু, কসমেটিকস, চকলেট, সুপারি, শনপাপড়ি, বিড়ি, গরুর মাংসসহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন, তৈরি পোশাক ও একটি নৌকা আটক করা হয়েছে।
আরো পড়ুন: ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫
বিজিবি সূত্র জানায়, আটক করা এসব চোরাচালান পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালান পণ্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
