×

সিলেট

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পিএম

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

ফাইল ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১৯ সেপ্টেম্বরের হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর হাম শনাক্ত হয়নি। তবে একই সময়ে হাম সন্দেহে ১৬১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ৫৬৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২১৫ জন ভর্তি রয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, হবিগঞ্জের শিশুটির বয়স পাঁচ মাস। সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অন্য শিশুটির বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তার বয়স চার মাস ২২ দিন। সেও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৮৫ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জেলা ভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৩ জন, হবিগঞ্জে ২০ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

ফলে স্বাস্থ্য বিভাগের হিসাবে, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App