×

টালিউড

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

অঙ্কুশকে নিয়ে নতুন গেম শোর পরিকল্পনা রাজের

ছবি: সংগৃহীত

নতুন একটি গেম শো নিয়ে কাজ শুরু করেছেন নির্মাতা ও প্রযোজক রাজ চক্রবর্তী। শোনা যাচ্ছে, জনপ্রিয় এই অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। খবর আনন্দবাজারের।

টালিউডের অন্দরমহলের খবর, একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে নতুন এই গেম শো। ইতোমধ্যে টলিপাড়ার বেশ কয়েকজন পরিচিত শিল্পীর কাছে অংশগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি বা পারিশ্রমিকের বিষয়ে সমঝোতা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট শিল্পীরাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না।

জানা গেছে, আগামী মাসের মধ্যেই অনুষ্ঠানটির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এ বিষয়ে অঙ্কুশ হাজরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরো পড়ুন: ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন কিয়ারা

সবশেষ অঙ্কুশকে দেখা গেছে ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমায়। এরপর অনেকেই ধারণা করেছিলেন, তিনি হয়তো অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেই বেশি মনোযোগ দেবেন। তবে নতুন এই গেম শোর মাধ্যমে আবারও ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় ফিরতে পারেন তিনি।

এর আগে ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে অঙ্কুশের উপস্থিতি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। নতুন অনুষ্ঠানেও তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী-সার্জিও বৈঠক, সম্পর্ক-বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী-সার্জিও বৈঠক, সম্পর্ক-বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

বগুড়ায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ায় ট্রাক-পিকাপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

স্পেনে ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের ঢল, ইউরোপজুড়ে উদ্বেগ

স্পেনে ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের ঢল, ইউরোপজুড়ে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App