×

তথ্যপ্রযুক্তি

ওয়ানপ্লাস ৬ নিয়ে তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মার্চ ২০১৮, ০৪:৩০ পিএম

ওয়ানপ্লাস ৬ নিয়ে তথ্য
বছরের মধ্যভাগে বাজারে আসছে ওয়ানপ্লাস ৬। ফোনটির সম্পর্কে বিগত সপ্তাহগুলোতে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যার মধ্যে কিছু প্রত্যাশিত, কিছু অপ্রত্যাশিত। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর থাকবে জানা গেছে। সঙ্গে থাকবে ৬ বা ৮ গিগাবাইট র‌্যাম। এবার ৬৪ গিগাবাইট নয়, সরাসরি ১২৮ গিগাবাইট স্টোরেজেই দেয়া হবে বলে গুজব চলছে। অ্যান্ড্রয়েড ৮ ওরিও অপারেটিং সিস্টেম থাকবে ফোনটিতে। ব্যাটারির ধারণক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে। ডিভাইসটিতে দেয়া হবে ৩৪৫০ এমএএইচ ব্যাটারি। পেছনের ক্যামেরা অপরিবর্তিত থাকছে। সেটা আগেরটির মতোই এফ/১.৭ অ্যাপার্চারের ১৬ ও ২০ মেগাপিক্সেল রেজুলেশনের ডুয়াল ক্যামেরা থাকছে। সামনে থাকছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবারই প্রথম ওয়ানপ্লাস ব্যবহার করবে কোয়াড এইচডি রেজুলেশনের ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে থাকবে নচ, যার আকৃতি ৬ দশমিক ২৮ ইঞ্চি। মূল্য বাড়ছে বেশকিছুটা। ফোনটির মূল্য হবে ৭৪৯ ডলার বা প্রায় ৬২ হাজার টাকা।  তার পরও অন্যান্য ফ্ল্যাগশিপের চেয়ে দামে কম হবে বলেই বলা হচ্ছে।  তবে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও জুনে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App