×

তথ্যপ্রযুক্তি

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩, ০১:৪০ পিএম

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রথম ধাপে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মাইক্রোসফটের এমন সিদ্ধান্তে চাকরি হারাতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রায় ৫ শতাংশ কর্মী।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সম্প্রতি কর্মীদের উদ্দেশে দেয়া এক বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, করোনার সময় গ্রাহকসংখ্যা যে পরিমাণ বেড়েছিল, তারাই এখন সতর্কতার সঙ্গে খরচ করছেন। পাশাপাশি বিশ্বের অনেক অঞ্চলে এখন অর্থনৈতিক মন্দা চলছে এবং কম্পিউটার পরিচালনার নতুন ঢেউ চলছে, যেটি হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই।

সম্প্রতি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন ও মেটার মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। এবার সে তালিকায় এবার যুক্ত হলো মাইক্রোসফট। তবে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী।

মাইক্রোসফট এআই প্রতিষ্ঠান ওপেন এআইতে আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের চিন্তা করছে। সম্প্রতি ওপেন এআইর চ্যাট জিপিটি প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। যদিও আগে থেকেই প্রতিষ্ঠানটিতে মাইক্রোসফটের এক বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সিলেট বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে

জুবায়ের সিলেট বিভাগীয় সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App