×

তথ্যপ্রযুক্তি

নতুন সার্চ ইঞ্জিন আনছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম

নতুন সার্চ ইঞ্জিন আনছে গুগল

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে মাইক্রোসফট ও ওপেনএআই বিভিন্ন নতুন প্রতিদ্বন্দ্বীর সম্মুখীন হওয়ার মধ্যেই গুগলের একেবারে নতুন এআই চালিত সার্চ ইঞ্জিন তৈরির খবর প্রকাশ হয়েছে।

কোম্পানিটি এমন এক সার্চ পরিষেবা তৈরির প্রাথমিক পর্যায়ে আছে, যা ব্যবহারকারীর প্রত্যাশার চেয়েও বেশি পার্সোনালাইসড অভিজ্ঞতার সুবিধা দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

এ প্রকল্পের কোনো পরিষ্কার সময়সূচী নেই। পাশাপাশি নিজেদের বিদ্যমান সার্চ ইঞ্জিনেও ম্যাগি কোড নামে নতুন এক শ্রেণির এআই ফিচার তৈরিতে কাজ করছে গুগল।

এসব ফিচারের পাশাপাশি গুগল এমন এক চ্যাটবট বানাচ্ছে, যা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি বিভিন্ন কোড স্নিপেটো বানাতে পারে। টাইমসের তথ্য বলছে, পুনঃনকশার জন্য এর মধ্যে ১৬০ জনের বেশি কর্মী নিয়োগ দিয়েছে কোম্পানিটি।

উন্নয়নের বিভিন্ন পর্যায়ে থাকা অন্যান্য নতুন সংযোজনের মধ্যে রয়েছে সার্চঅ্যালং নামে এক ক্রোম ফিচার। প্রাসঙ্গিক তথ্য দেখানোর উদ্দেশ্যে এটি চ্যাটবটকে ব্যবহারকারীর পড়া বিভিন্ন ওয়েবসাইট স্ক্যান করার সুযোগ দেবে।

উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারী এয়ারবিএনবিতে থাকার জায়গা খুঁজতে চাইলে পরিকল্পিত আবাসনের কাছাকাছি তিনি কী দেখতে বা করতে চান, সেটি তিনি চ্যাটবটকে বলতে পারেন।

জিফি ও টিভলি টিউটর নামে পরিচিত পরীক্ষামূলক ফিচার দুটি ব্যবহারকারীকে গুগল ইমেজ সার্চে ছবি তৈরি ও চ্যাটবটে কথপোকথনের জন্য নতুন ভাষা শেখার সুযোগ দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

এসব ফিচারের বেশ কয়েকটি অতীতে গুগল হয় নমুনা হিসেবে ব্যবহার করেছে বা এগুলো ‘ডুয়োলিঙ্গো’র মতো অন্যান্য প্ল্যাটফর্মে রয়েছে। উদাহরণ হিসেবে, স্লাইডস অ্যাপে এর মধ্যে ছবি তৈরির সুবিধা পাওয়া যাচ্ছে।

অনুমান বলছে, আসন্ন শরতে কয়েকটি বাড়তি নতুন ফিচার চালুর লক্ষ্যে পরের মাসেই ম্যাগি চালুর ঘোষণার পরিকল্পনা করছে গুগল। এই ধারাবাহিকতা থেকে ইঙ্গিত মেলে, ২০২৩ সালের আই/ও আয়োজনে এটি দেখা যেতে পারে।

এ বছরের শেষ নাগাদ তিন কোটি ব্যবহারকারীর কাছে ম্যাগির বিভিন্ন ফিচারের বিস্তৃতি ছড়ানোর আগে যুক্তরাষ্ট্রে দশ লাখ ব্যবহারকারীর কাছে এটি পৌঁছানোর লক্ষ্যস্থির করেছে কোম্পানিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App