×

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী দামে স্যামসাং গ্যালাক্সি এম ২০ ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৭ পিএম

সাশ্রয়ী দামে স্যামসাং গ্যালাক্সি এম ২০ ফোন
ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে ভালো অবস্থানে থাকলেও সাশ্রয়ী দামের ফোনের বাজারে বেশ প্রতিযোগিতার মধ্যে পড়েছে স্যামসাং। তাই সাশ্রয়ী দামের বাজারে রাজত্ব করতে গ্যালাক্সি এম২০ নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি। সম্প্রতি অনলাইনে ডিভাইসটি সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে।ফোন বিষয়ক সংবাদ মাধ্যম জিএসএমএরিনায় প্রকাশিত খবরে জানা যায়, ফোনটিতে থাকবে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এক্সিনোজ ৭৮৮৫ প্রসেসরের পাশাপাশি মিলবে ৩ গিগাবাইট র‍্যাম। এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারে সুবিধা থাকবে। আইপিএস ৬ ইঞ্চি ডিসপ্লের ফোনটির পেছনে থাকছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।ফোনটির ডিসপ্লের উপরের দিকে ওয়াটারড্রপ নচ আছে। তবে ফ্রেমটি খুবই ছোট আকৃতির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App