×

তথ্যপ্রযুক্তি

বিস্ফোরিত হলো আইফোন এইট প্লাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ০৪:৫২ এএম

কাগজ অনলাইন ডেস্ক : সম্প্রতি নতুন তিনটি ফ্লাগশিপ আইফোন উন্মোচন করে অ্যাপল। এদের মধ্যে একটি ফোন আইফোন এইট প্লাস। এই ফোনটি বিস্ফোরণের খবর মিলেছে। তাইওয়ানের এক আইফোন এইট প্লাস অভিযোগ করেন চার্জ দেয়ার সময় তার ফোনটির ব্যাটারি বিস্ফোরিত হয়েছে। তিনি দাবি করেন অ্যাপলের অরিজিনাল চার্জার দিয়েই তিনি ফোনটি চার্জ দিচ্ছিলেন। এই ঘটনায় ওই আইফোন ব্যবহারকারীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু ফোনটি আর ব্যবহারের উপযোগী নেই। তাইওয়ানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরিত আইফোন এইট প্লাস ব্যবহারকারীর নাম উ। ওই নারী তাইওয়ানের তাইচুং শহরের বাসিন্দা। তিনি গত শনিবার ফোনটি কিনেছিলেন। মঙ্গলবার পর্যন্ত ফোনটি ভালোই চলছিল। ওই দিন বিকালে দুর্ঘটনাটা ঘটে। চার্জ দেবার সময় ফোনটি ফুলে উঠে বিস্ফোরিত হয়। বিস্ফোরিত হওয়ায় সেই আইফোন এইট প্লাসের ছবি ও ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যদিও আইফোনটি পুড়ে যায়নি। কিন্তু ফোনের ডিসপ্লে ফোনটির মাদারবোর্ড থেকে খুলে দিয়ে ফুলে উঠেছে। এতে বোঝা যায় ফোনটির ব্যাটারির কারণেই এমনটা হয়েছে। ক্ষতিগ্রস্থ ফোনটি তদন্তের জন্য আইফোন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারা ফোনটি পরীক্ষা করে দেখছে আসলে কী কারণে এই ঘটনা ঘটলো। এর আগে স্যামসাংয়ের নোট সেভেন বিস্ফোরণ কেলেঙ্কারির পর্যায়ে চলে গিয়েছিল। যার কারণে নোট সেভেন বাজার থেকে তুলে নেয়া প্রতিষ্ঠানটি। এমনকি এই ফোনের উৎপাদনই বন্ধ করে দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেটে ১৭৮টি পদে চাকরির সুযোগ

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

পয়োনিষ্কাশন শিখতে ভারতে যাচ্ছেন গৃহায়নের তিন কর্মকর্তাসহ ৬ জন

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সকাল থেকে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

আজ জেলায় জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App