×

তথ্যপ্রযুক্তি

এক আইএমইআই নম্বরে ভিভোর ১৩ হাজার ফোন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ০৩:৪৪ পিএম

এক আইএমইআই নম্বরে ভিভোর ১৩ হাজার ফোন

ফাইল ছবি

কারচুপি? নাকি দায়িত্বজ্ঞানহীনতা? চাইনিজ মোবাইল সংস্থা ভিভোর ১৩ হাজার ৫৫৭ টি মোবাইল ফোন অ্যাকটিভ রয়েছে একই আইএমইআই (IMEI) নম্বরে। মেরঠের এডিজি জোনে কর্তব্যরত এক পুলিশকর্মীর অভিযোগের সূত্র ধরে জানা যায়, ১৩ হাজার ৫৫৭ টি মোবাইলের একই International Mobile Equipment Identity. খবর জি ২৪ ঘণ্টা।

ওই পুলিশকর্মীর ভিভো মোবাইল ফোনটি খারাপ হয়ে গিয়েছিল। এরপর তিনি সেটি সার্ভিস সেন্টারে দিয়ে সারিয়ে নেন। কিন্তু ফোনটি আবার বিগরে যায়। এরপর তিনি মেরঠ জোন সর্ভিল্যানস টিমের কয়েকজনের সঙ্গে কথা বলেন। সেই টিমের সদস্যরা খুঁজে দেখেন ওই আই এমইআই নম্বরে আরও অনেক মোবাইল ফোন রয়েছে। এরপর পুলিশের একটি দল তদন্তে নামে। মেরঠ পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট গত সেপ্টেম্বর থেকে তদন্ত শুরু করেছিল। এতদিনে তারা নিশ্চিত হয়েছে যে মোট ১৩ হাজারের বেশি ফোন এখনও পর্যন্ত অ্যাকটিভ রয়েছে।

ভিভো মোবাইলের এক কর্তাকে নোটিশ পাঠিয়েছে মেরঠ পুলিশের সাইবার সেল। কিন্তু সেই আধিকারিকের জবাবে সাইবার সেলের অফিসাররা মোটেও সন্তুষ্ট নন। সেপ্টেম্বর মাসে পুলিশকর্মী আসারাম তৎকালীন এডিজির কাছেও এই ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন। গত কয়েক মাস ধরেই এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

মেরঠ পুলিশের তরফে জানানো হয়, সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের মোবাইল ব্যবহার করে অপরাধ প্রবণতা বাড়তে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

সুইমিং পুলে লাস্যময়ী অপু বিশ্বাস

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, লাগবে না আবেদন ফি

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি হুথিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App