×

তথ্যপ্রযুক্তি

স্যামসাংয়ের নতুন ফোনে ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

স্যামসাংয়ের নতুন ফোনে ছাড় পাচ্ছেন বাংলালিংক গ্রাহকরা

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্যামসাং বাংলাদেশের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করেছে। এর ফলে বাংলালিংক গ্রাহকরা সম্প্রতি বাজারে আসা স্যামসাং এস২৪ আলট্রা মোবাইল ফোনের প্রি-বুকিং এ বিশেষ সুবিধা উপভোগ করতে পারছেন। 

এই দ্বিপাক্ষিক চুক্তি বাংলালিংক গ্রাহকদের স্যামসাং-এর এই নতুন ফ্ল্যাগশিপ মোবাইল ফোন ব্যবহার করার অভিজ্ঞতাকে আরো বাড়িয়ে তুলবে। গ্রাহকরা ২৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারির ভেতর দেশের যে কোন বাংলালিংক কেয়ার সেন্টার থেকে স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি বুকিং করলে পাবেন বিশেষ কিছু সুবিধা। 

এই সুবিধাগুলির মধ্যে রয়েছে ক্যাশব্যাক, বিশেষ কিছু কার্ডধারীদের জন্য ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই-তে মূল্য পরিশোধের সুযোগ ও আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। এছাড়াও বাংলালিংক গ্রাহকরা প্রি-বুকিং এর ক্ষেত্রে আরো কিছু সুবিধা পাবেন, যেমন- ১২ মাস পর্যন্ত ফ্রি ২০ জিবি ইন্টারনেট, বিনামূল্যে একটি বাংলালিংক ই-সিম, ফ্রি বাংলালিংক রোমিং সাবস্ক্রিপশন ও অরেঞ্জ ক্লাব সিগনেচারে উন্নীত হওয়ার সুযোগ। 

বিশ্বের প্রথম এআই ফ্ল্যাগশিপ ফোনটি গ্রাহকরা যে কোনো বাংলালিংক কেয়ার সেন্টারের পাশাপাশি বাংলালিংক-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও প্রি-বুকিং করতে পারবেন। 

আরো পড়ুন: ‘সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’ চালু করলো ইভ্যালি

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, বলেন, একটি গ্রাহকবান্ধব কোম্পানি হিসেবে বাংলালিংক সবসময়ই তার গ্রাহকসেবার মানকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে। স্যামসাং এস২৪ আল্ট্রা ফোনটি গ্রাহকদের কাছে বিশেষ সুবিধাসহ পৌঁছে দিয়ে বাংলালিংক তার গ্রাহকসেবার প্রতিশ্রুতিকেই রক্ষা করেছে। 

তিনি বলেন, স্যামসাং-এর এই ফ্ল্যাগশিপ মোবাইল ফোনটি আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে  তাদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একই সাথে আমরা আশাবাদী যে, বাংলালিংক গ্রাহকরা এই বিশেষ অফারটি আনন্দের সাথে উপভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App